ইলন মাস্ক তাঁর মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাকে একীভূত করার পরিকল্পনা করছেন। এই একীভূতকরণ সম্পন্ন হলে প্রায় ৩ লাখ ৫০ হাজার কোটি ডলার বাজারমূল্যের একটি বিশাল কর্পোরেট প্রতিষ্ঠানের জন্ম হবে, যা ইতিহাসের বৃহত্তম একীভূতকরণ হতে পারে।
প্রকল্পটি সম্ভাবনাময় মনে হলেও, এখনো কোনো চূড়ান্ত প্রস্তাবে পৌঁছানো যায়নি। টেসলার শেয়ারহোল্ডারদের অন্তত ৫০ শতাংশের সমর্থন প্রয়োজন হবে। তবে, উন্নত উৎপাদনপ্রযুক্তি, রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি অবকাঠামোর মতো ক্ষেত্রে দক্ষতা বিনিময়ের সুযোগ থাকায় এই একীভূতকরণ উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে পারে।









