রাজধানীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনার দুদিন পর ইউটিউবার সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’—এমন বার্তা দিয়ে তিনি কাদের উদ্দেশে বলেছেন, তা স্পষ্ট না করায় নানা আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। সালমানের এই পোস্ট ঘিরে তার অনুসারীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কেউ কেউ তাকে সাহস জুগিয়েছেন, আবার কেউ সমঝোতার প্রসঙ্গ টেনেছেন। তবে এই পোস্টের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, তা সালমান জানাননি।








