প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছেন। ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে এই মামলাটি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বের হয়ে তানজিন তিশা বলেন, ভক্ত-সহকর্মীদের কাছ থেকে পাওয়া উপহার হিসেবে তিনি শাড়িটি গ্রহণ করেছিলেন। শুটিংয়ের প্রস্তুতির কারণে ছবি দিতে দেরি হওয়ায় এই বিপত্তি ঘটেছে। তিনি ন্যায়বিচার চান এবং প্রয়োজনে আরও পাঁচবার আদালতে আসতে প্রস্তুত আছেন।







