রাজধানীর আদাবরে এক নিরাপত্তা কর্মীকে মাঝরাতে ফোন করে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। শ্যামলী হাউজিংয়ের ৪১/৪২ নম্বর বাড়ির নিরাপত্তা রক্ষী মো. শাহজাহানকে এই হুমকি দেওয়া হয়।
গত রোববার রাতে শাহজাহানের ব্যক্তিগত নম্বরে কল করে বলা হয়, 'টাকা-পয়সা দিয়ে সমাধান কর। নইলে বাড়িতে থাকতে পারবি না।' শাহজাহান নিজেকে দারোয়ান পরিচয় দিলে হুমকিদাতা তার ব্যক্তিগত জীবন নিয়েও আপত্তিকর মন্তব্য করে।




