রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজের ফটক ভেঙে দুই-তিন শ লোক সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা পাঁচটি পিকআপে করে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে ভেতরে ঢোকে। তারা স্টুডিওসহ আশপাশের কয়েকটি স্থাপনায়ও ভাঙচুর করে।
পুলিশ বলছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর সালমান মুক্তাদির তার ভাঙচুর হওয়া স্টুডিওর একটি ভিডিও প্রকাশ করেন।




