লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে ঘুষ গ্রহণ ও কোটি টাকা আত্মসাতের অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দুই কোটি টাকা ঘুষের বিনিময়ে সব সই করে দেওয়ার কথা বলতে শোনা যায়।
ভিডিওটি নজরে আসার পর পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম ওই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দেন এবং তদন্তের নির্দেশ দেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। ঠিকাদারদের অভিযোগ, নুরুল আমিন যোগদানের পর থেকেই কমিশন বাণিজ্যে বেপরোয়া ছিলেন এবং ঘুষ না দিলে বিল আটকে রাখতেন।





