সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তারা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে, হুতি বাহিনী মক্কা ও মদিনা ছাড়া অন্য বিমানবন্দরগুলো ব্যবহার না করার জন্য সতর্ক করেছে।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়েছে এবং এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, জোট বাহিনী এই হামলার চূড়ান্ত ও কঠোর জবাব দেবে। এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।










