প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে আগামী ২ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। এই মামলায় তাকে সরকারি সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।
সুকেশের দাবি, তিনি নোরাকে মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য কয়েক কোটি রুপি এবং দামি উপহার দিয়েছিলেন। এর আগে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সম্পর্ক ভাঙতে নোরা তাকে উসকানি দিতেন বলেও অভিযোগ করেছিলেন সুকেশ।



