সিরিয়া সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।
বিবৃতিতে বেসামরিক মানুষের নিরাপত্তা, অবকাঠামো ও আকাশপথে বিমান চলাচলের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলার কথা উল্লেখ করা হয়। সিরিয়া সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।












