হলিউড অভিনেতা টম ক্রুজ সম্প্রতি লন্ডনে 'বাফটা লাইফ ইন পিকচার্স' অনুষ্ঠানে চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব এবং সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি বড় পর্দায় মানুষের স্পর্শ ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তির প্রসার বাড়লেও মানুষ পর্দায় বাস্তব রূপ দেখতে চায়।
ক্রুজ জানান, চলচ্চিত্রে এআই-এর ব্যবহার বাড়বে, তবে মানুষের বিকল্প মানুষই হতে পারে। তিনি সিনেমা হলে গিয়ে ছবি দেখার অভিজ্ঞতার ওপর জোর দেন এবং বলেন, চলচ্চিত্র মানুষকে একসূত্রে বাঁধার ক্ষমতা রাখে। তিনি বর্তমানে অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি ইনারিতুর নতুন ছবি 'ডিগার'-এর প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ২ অক্টোবর মুক্তি পাবে।





