মার্কিন পপ তারকা টেইলর সুইফট তার নতুন একক গান ‘পেশেন্ট জিরো’ নিয়ে আবারও আলোচনায় এসেছেন। আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া গানটির প্রচ্ছদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।
ভক্তরা ছবির অতিরিক্ত এডিটিং ও ফটোশপের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। গানটির নাম এবং একাধিক সংস্করণের প্রচ্ছদ নিয়েও চলছে নানা আলোচনা। সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত হয়েছিল। এদিকে, আগামী রবিবার তিনি ‘এমটিভি ভিএমএ আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পুরস্কার পেতে যাচ্ছেন।





