ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী এবং বাংলাদেশের সংগীতশিল্পী জয় শাহরিয়ার যৌথভাবে একটি অ্যালবাম প্রকাশ করেছেন। ‘গানের পথে দেখা’ শিরোনামের এই অ্যালবামটি আজব রেকর্ডসের ব্যানারে প্রকাশিত হয়েছে। এটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
অ্যালবামটিতে মোট আটটি গান রয়েছে, যার মধ্যে চারটি গেয়েছেন রূপঙ্কর এবং বাকি চারটি জয় শাহরিয়ারের কণ্ঠে। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ, মারুফ হাসান এবং জয় শাহরিয়ার। এই গানগুলো বিভিন্ন সময়ে তৈরি হয়েছিল এবং এবার সেগুলোকে অ্যালবামের মোড়কে সাজানো হয়েছে।





