অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু পুরোনো ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন। প্রায় সাত মাস আগে তোলা মেকআপহীন সাদামাটা চেহারার এই সেলফিগুলো তিনি এতদিন পোস্ট করেননি। অবশেষে বুধবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে তিনি ছবিগুলো শেয়ার করেন।
ছবিগুলোতে দেখা যায়, সাদিয়ার হাতে ফুলের তোড়া, যা তিনি সাত মাস আগে উপহার পেয়েছিলেন। তার সঙ্গে তার প্রিয় বিড়ালকেও দেখা যায়। অনুসারীরা তার এই ন্যাচারাল লুকের প্রশংসা করেছেন। সাদিয়াকে সর্বশেষ চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে দেখা গেছে।





