বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় মৌসুমের শুটিং ২০২৭ সালের মার্চে শুরু হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রথম মৌসুমের প্রায় সব প্রধান চরিত্রই নতুন সিজনে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এতে ববি দেওল, রাঘব জুয়েল, অনন্যা সিং এবং মোনা সিংয়ের মতো অভিনেতাদের দেখা যেতে পারে। সিরিজটির প্রথম মৌসুম প্রযোজনা করেছিলেন গৌরী খান এবং এটি আরিয়ানের পরিচালনা ও চিত্রনাট্য লেখার প্রথম কাজ ছিল।





