জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী বর্তমানে শ্রীলঙ্কায় অবকাশ যাপন করছেন। ব্যস্ত নগরজীবন থেকে দূরে তিনি সমুদ্রের নীল জলরাশি ও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করছেন।
সম্প্রতি তিনি শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে সাদা পোশাকে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে ঢেউয়ের সঙ্গে মেতে উঠতে এবং সৈকতের সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে। তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ছুটির আমেজ ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।





