প্রাচীন বাংলার রূপকথার 'প্রাণভোমরা' মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। ভিকি জাহেদ পরিচালিত এই সাইকোলজিক্যাল, মিথোলজিক্যাল থ্রিলারটি আইস্ক্রিন অরিজিনাল হিসেবে আসছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) চ্যানেল আইয়ের স্টুডিওতে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সিরিজটিতে রূপকথার রাক্ষস-খোক্ষসের রহস্যময় প্রাণভোমরার ধারণাকে আধুনিক প্রেক্ষাপটে ভালোবাসা ও অনুভূতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। মানুষের অনুভূতি ও ভালোবাসা কি সত্যিই মরে যায়, নাকি তা ফিরে আসতে পারে—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে এর গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া।





