বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা পায়ে আঘাত পেয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানান। ছবিতে তাকে বিশেষ ধরনের ওয়াকিং বুট পরা অবস্থায় দেখা গেছে।
তবে কীভাবে তিনি আঘাত পেয়েছেন বা তার শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সম্প্রতি সিদ্ধার্থ ও কিয়ারা আদভানি তাদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানিয়েছিলেন।



