বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি তাদের প্রথম সন্তান সারায়াহ মালহোত্রার জন্মের পর দ্বিতীয় সন্তানের আগমনের গুঞ্জনে রয়েছেন। সম্প্রতি 'বিগ বস ২০'-এর মঞ্চে সালমান খান সিদ্ধার্থকে বলেন, 'আশা করি খুব শিগগিরই আরো একটি সন্তান হবে।' এই মন্তব্যের পরই তাদের দ্বিতীয় সন্তান নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তারকা দম্পতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে এবং ২০২৫ সালের জুলাইয়ে সারায়াহ মালহোত্রার জন্মের পর সিদ্ধার্থ বাবা হওয়ার অভিজ্ঞতাকে 'সবচেয়ে সুন্দর অনুভূতি' বলে জানিয়েছেন। তিনি জানান, তাদের মেয়ে নতুন নতুন কথা শিখছে এবং এটি তার জন্য পৃথিবীর অন্যতম সুন্দর অনুভূতি।





