বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তার প্রযোজনা সংস্থা 'ববি জাসুস' সিনেমাটি নির্মাণের জন্য নিজের প্রথম কেনা বাড়িটি বন্ধক রেখেছিলেন। ২০১৪ সালে ব্যাংক থেকে লোন নিয়ে তিনি এই সিনেমাটি তৈরি করেন। আর্থিক সমস্যার কারণে সিনেমার বিনিয়োগকারীরা সরে গেলেও তিনি বিদ্যা বালানের পারিশ্রমিক কমাতে রাজি হননি এবং যথাসময়ে তা পরিশোধ করেন।
প্রযোজনায় আসার পর নানা বাধার সম্মুখীন হয়েছেন উল্লেখ করে দিয়া জানান, তাকে বলা হয়েছিল অভিনেত্রী হিসেবে তিনি আর কাজ পাবেন না। তবে সব বাধা পেরিয়ে তিনি সিনেমাটি নির্মাণ করতে সক্ষম হন।








