মুক্তির আগেই গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘রাকা’। এই সিনেমার একটি দৃশ্যে একই সময়ে রিয়্যাল টাইমে ৩৭ অভিনেতার গতিবিধি ক্যামেরাবন্দি করে ভারতীয় সিনেমায় প্রযুক্তিগত নতুন সাফল্য এনেছে।
প্রযোজনা সংস্থা সান পিকচার্স এই অর্জনের কথা নিশ্চিত করেছে এবং আল্লু অর্জুনের হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদ দেখা গেছে। পরিচালক অ্যাটলি কুমার জানিয়েছেন, ‘রাকা’ তার দীর্ঘদিনের লালিত একটি ভাবনা, যা সিনেমার রূপ নিয়েছে। দর্শকরা সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন।








