অভিনেত্রী আনিকা কবির শখ সম্প্রতি ১৫ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছেন। প্রায় আট মাস আগে তিনি জানতে পারেন ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর চিকিৎসকের পরামর্শে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও নিয়মিত শরীরচর্চা শুরু করেন। মা হওয়ার পর তার ওজন ৮০ কেজিতে পৌঁছেছিল, যা বর্তমানে ৫৫ কেজিতে নেমে এসেছে।
স্বাস্থ্যগত উন্নতির পাশাপাশি শখ অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।








