ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলের নেতারা বলেছেন, এই সরকারের পতন আসন্ন।
পুলিশি জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সংবাদ সম্মেলনে বলেন, সরকার দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে এবং দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা সিইসি জ্ঞানেশ কুমারকে 'দেশদ্রোহী' আখ্যা দিয়ে তাঁর সুরক্ষায় সরকারের বিশেষ আইন প্রণয়নের সমালোচনা করেন।










