আটকের ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি মোদিকে ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’ এবং দেশের ইতিহাসে সবচেয়ে বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বলে অভিহিত করেছেন।
দিল্লি পুলিশ মুম্বাই থেকে দিল্লি আসার পথে উড়োজাহাজ থেকে দিপকেসহ তিন নেতাকে আটক করেছিল। আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর দিপকে এই মন্তব্য করেন। সিজেপি মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।










