সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিঙ্গাপুর-ভিত্তিক বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ জাহাজ এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে।
এই ছয় জাহাজ এলএনজি আন্তর্জাতিক বাজারের জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে কম দামে কেনা হবে। বিপি সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম দামে এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে শূন্য দশমিক ১০ ডলার কম দামে কেনা হবে।









