বলিউড অভিনেত্রী সারা আলি খান কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ায় বিতর্কের মুখে পড়েছেন। মুসলিম ধর্মীয় নেতা মুফতি শাহাবুদ্দিন রাজভি সারার এই কাজকে ইসলামি শরিয়তের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন।
তিনি সারাকে তওবা করার পরামর্শ দিয়েছেন, অন্যথায় আল্লাহর কাছে অপরাধী হিসেবে গণ্য হতে হবে। সারার মন্দিরে উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।







