ইথিওপিয়ার বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার উৎখাতের লক্ষ্যে একটি নতুন জোট গঠন করেছে। ‘অ্যালায়েন্স ফর সারভাইভাল’ নামের এই জোটে আমহারা অঞ্চলের ‘ফানো’ মিলিশিয়া, ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) এবং তিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) সহ মোট সাতটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে।
এই জোটভুক্ত গোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে যুদ্ধ, গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ এনেছে এবং দাবি করেছে যে দেশটি বর্তমানে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইথিওপিয়ার সবচেয়ে জনবহুল দুই রাজ্য ওরোমিয়া ও আমহারায় গত কয়েক বছর ধরেই সশস্ত্র সংঘাত চলছে। এছাড়া উত্তরাঞ্চলীয় তিগ্রায় অঞ্চলেও উত্তেজনা দেখা দিয়েছে, যেখানে দুই বছর স্থায়ী গৃহযুদ্ধে লাখ লাখ মানুষের মৃত্যু হয়।









