সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর আল-এইস শহরের কাছে একটি সেনা ঘাঁটিতে সোমবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি, তবে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
বিস্ফোরণের তীব্রতায় এখনো ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা পৌঁছাতে পারছেন না। বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। এর আগে সিরিয়ার বিভিন্ন স্থানেও এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে চলতি মাসে ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছিলেন।









