ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তাদের প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণাত্মক অভিযানে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আনা হবে। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, যুদ্ধের ভৌগলিক অবস্থান ও ব্যবহৃত অস্ত্রশস্ত্রের পরিবর্তন আনা হবে, যা বিশ্বকে চমকে দেবে। তিনি আরও বলেন, হামলার নিশানাগুলোও পরিবর্তিত হতে পারে এবং এমন নতুন নিশানা রয়েছে যেগুলোতে এখনও আঘাত হানা হয়নি।
মহেব্বি দাবি করেন, যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে পরাজিত হয়েছে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় তারা জলপথটি খুলতে পারেনি। তিনি আরও বলেন, ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেগুলো ইরানের আক্রমণের শিকার হয়েছে।









