মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ঠেকাতে সৌদি আরবের অনুরোধ সত্ত্বেও শেষ মুহূর্তে বিমান হামলা স্থগিত করেছেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী হামলার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু ট্রাম্প শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েকদিন আগেই ট্রাম্পকে হুতিদের বিরুদ্ধে সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছিলেন। তবে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন ফ্রন্ট খোলাকে ট্রাম্পের উপদেষ্টারা ঝুঁকিপূর্ণ মনে করছেন। ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন হুথিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।








