গত ২০ সেপ্টেম্বর তেহরানের আকাশে এক রহস্যময় উড়ন্ত বস্তুর দেখা মিলেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বহুবর্ণিল আলো ঝলমলে বস্তুটি শহরের নিচু দিয়ে উড়ছে। যদিও বস্তুটি কোথা থেকে এসেছে বা এর আকার-আকৃতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে এটি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে সামরিক ড্রোন মনে করছেন, আবার কেউ কেউ সাধারণ ঘুড়ি বা উড়োজাহাজ বলেও ধারণা করছেন। উল্লেখ্য, ঠিক ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১৯ সেপ্টেম্বর তেহরানের আকাশে এমনই এক রহস্যময় বস্তুর দেখা মিলেছিল, যা নিয়ে তৎকালীন ইরানি প্রশাসন তদন্ত করেছিল।








