প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ তিনি রওনা হন। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা নাগাদ তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাতে পারেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে, অন্যদিকে আওয়ামী লীগ নেতারা প্রতিহতের ঘোষণা দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ দুই পক্ষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।









