ভারতের রাজধানী দিল্লির হুমায়ুনপুর এলাকাটি সরু রাস্তা, যানজট ও ময়লার স্তূপের জন্য পরিচিত হলেও খাবার, ফ্যাশন ও সংস্কৃতির বৈচিত্র্যের কারণে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পাড়াগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। টাইম আউটের ২০২৬ সালের বিশ্বের ‘কুলেস্ট’ এলাকার তালিকায় এটি ১৬তম স্থানে রয়েছে।
এখানে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের খাবার পাওয়া যায়, যা তরুণদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও কোরিয়ান ধাঁচের পোশাক, স্ট্রিটওয়্যার, থ্রিফট শপ এবং কোরিয়ান ও জাপানি প্রসাধনীর দোকানও রয়েছে এখানে। পুরোনো ও নতুন সংস্কৃতির মিশ্রণ এলাকাটিকে বিশেষ পরিচিতি দিয়েছে।









