ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা বলেছেন, যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেই সম্পর্কে বিনিয়োগ করতে হয়। তবে তার কাছে এই বিনিয়োগ শুধু টাকা-পয়সা নয়, বরং সময়, যত্ন, ব্যবহার, আন্তরিকতা এবং পারিবারিক বন্ধন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, পছন্দের মানুষকে পরিবারের সঙ্গে যুক্ত করতে পারলে সম্পর্কের দৃঢ়তা বাড়ে।
বর্ষার মতে, যখন একটি সম্পর্ক দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে দুই পরিবারের মধ্যে মায়া, সম্মান ও আত্মিক বন্ধন তৈরি করে, তখন দায়িত্ববোধ জন্মায়। এতে সম্পর্ক ভাঙার আগে মানুষ দুবার ভাবে। তিনি আরও বলেন, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য ভালোবাসা ছাড়াও প্রয়োজন পারস্পরিক যত্ন, সম্মান এবং পারিবারিক বন্ধন।








