জনপ্রিয় সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র দ্বিতীয় কিস্তি ‘বোহেমিয়ান ঘোড়া-২’ নিয়ে আসছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। ট্রাকচালক আব্বাসের জীবন নিয়ে নির্মিত প্রথম কিস্তি সাড়া ফেলেছিল। চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে সিক্যুয়েলের শুটিং।
অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে পরিচালনা করছেন স্ত্রী মুশফিকা মাসুদ। মোশাররফ করিম আবারও আব্বাস চরিত্রে ফিরছেন। এছাড়া আগের কিস্তির অনেক অভিনয়শিল্পীও থাকছেন। গল্পের প্রয়োজনে নতুন মুখ যুক্ত হতে পারে।







