বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা 'রামায়ণ'-এর প্রথম গান 'জয় শ্রী রাম' প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া এই ভক্তিমূলক গানটির রেকর্ডিংয়ে অরিজিৎ সিং প্রায় ২০০টিরও বেশি টেক দিয়েছেন বলে জানা গেছে।
স্টুডিও সূত্রমতে, গানটির আধ্যাত্মিক আবহে এতটাই মগ্ন ছিলেন অরিজিৎ যে তিনি নিজের কণ্ঠ ও পরিবেশনা নিয়ে বারবার সন্তুষ্ট হতে চাইছিলেন। প্রখ্যাত গীতিকার কুমার বিশ্বাস ও সুরকার এ আর রহমানের এই গানটি মাত্র তিন দিনে ডিজিটাল মাধ্যমে ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী অভিনীত সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।








