অভিনয়ের পর এবার সংগীত জগতে পা রাখলেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর প্রথম গান ‘পাবলো’। এই গানের মাধ্যমে দীর্ঘ এক দশকের অভিনয় অধ্যায় পেরিয়ে সংগীতাঙ্গনে নিজের নতুন প্রতিভার জানান দিলেন তিনি।
গানটির কথা ও সুর হানিয়া নিজেই তৈরি করেছেন। এতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে চলা বিভিন্ন সমালোচনা ও ‘ভুয়া’ তকমা দেওয়ার বিপরীতে নিজের আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেছেন। গানের শেষ অংশে বলিউড ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত একটি ভয়েস নোটের মাধ্যমে হানিয়াকে সমর্থন জানিয়েছেন।








