জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান। সিজনের ১৫তম চ্যাপ্টারে তিনি ‘ইংলিশ লেবু’ নামের নতুন একটি চরিত্রে অভিনয় করছেন। তার এই উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পাওয়া এই চ্যাপ্টারে ‘কাজী ভাই’ নামে আরেকটি নতুন চরিত্রও যুক্ত হয়েছে, যেটিতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকটি বঙ্গ অ্যাপ, চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।








