জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ দীর্ঘ বিরতির পর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে নতুন একটি কাজে যুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) অমিতাভ রেজা ফারিণকে ট্যাগ করে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি জানান, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে—এবার একটু বড় কিছু করার জন্য।’ ফারিণও সেই পোস্ট শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এটি সিনেমা নাকি ওটিটি প্রজেক্ট, তা নিয়ে প্রশ্ন উঠলেও নির্মাতা নিশ্চিত করেছেন যে এটি একটি নতুন বিজ্ঞাপনচিত্র, যা শীঘ্রই প্রকাশিত হবে।







