অভিনেত্রী শবনম ফারিয়া জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে অভিনয়কেই জীবনের মূল লক্ষ্য মনে করতেন তিনি। তবে সময়ের সাথে সাথে তার জীবনে অগ্রাধিকার বদলেছে। এখন অভিনয়ের পাশাপাশি পরিবার, নিজের ঘর এবং ব্যক্তিগত কাজকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। ফারিয়া বলেন, অনেক সংগ্রামের পর তিনি এখন কাঙ্ক্ষিত জীবন পেয়েছেন, যেখানে পরিবার ও নিজের বাড়ির গুরুত্ব অনেক।
অভিনয় ভালোবাসলেও শুধুমাত্র পারিশ্রমিকের জন্য অপছন্দের স্ক্রিপ্টে কাজ করতে রাজি নন তিনি। বরং যে গল্প বা চরিত্র তাকে আগ্রহী করবে, সেগুলোর জন্যই অপেক্ষা করতে চান। অভিনয়ের পাশাপাশি প্রমোশনাল কনটেন্ট তৈরিও তার কাজের অংশ হয়ে উঠেছে, যা থেকে ভালো পারিশ্রমিক পাচ্ছেন তিনি।








