ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবিত সম্পদ কর এড়াতে মেটার সিইও মার্ক জাকারবার্গ অঙ্গরাজ্য ছাড়ার হুমকি দিয়েছিলেন। এই কর কার্যকর হলে তার কয়েক শ কোটি ডলার কর দিতে হতে পারে।
শেষ পর্যন্ত মেটা তাকে ক্যালিফোর্নিয়ায় ধরে রাখতে বিশেষ চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, জাকারবার্গকে ভোটাধিকারহীন শেয়ার দেওয়া হবে, যা বিক্রি করে তিনি সম্ভাব্য কর পরিশোধ করতে পারবেন। বিনিময়ে তিনি আগামী আট বছর ক্যালিফোর্নিয়ায় বসবাসের অঙ্গীকার করেছেন।














