সঞ্চয়পত্র মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের নিরাপদ বিনিয়োগের প্রধান মাধ্যম। তবে পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করলে লোকসানের আশঙ্কা থাকে।
জরুরি টাকা আটকে ফেলা, বিনিয়োগের স্তর না বোঝা, আয়করসংক্রান্ত ভুল, ভুল স্কিম বেছে নেওয়া এবং সব সঞ্চয় এক জায়গায় বিনিয়োগ করা হলো সাধারণ ভুল। পরিবারের সদস্যের নামে বৈধ বিনিয়োগ, মেয়াদ ও মুনাফার ধরন বিবেচনা করা, করসংক্রান্ত তথ্য হালনাগাদ রাখা এবং বিনিয়োগ বিভাজন করা উচিত।




