শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১২ থেকে ২০ গ্রেডে মোট ১৫টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের মধ্যে রয়েছে হিসাবরক্ষক (গ্রেড-১২), সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) এবং অফিস সহায়ক (গ্রেড-২০)। আবেদন ফি পদের ভিত্তিতে ১৬৮ টাকা, ১১২ টাকা এবং ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।


