আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে মার্কেটিংয়ে এমবিএ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এই পদে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, টিএ/ডিএ এবং প্রণোদনার মতো বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।









