বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের অপারেশনস বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদের জন্য ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডেভেলপমেন্ট স্টাডিস, ইকোনমিক্স, সোশ্যাল সাইন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। স্টেকহোল্ডার ব্যবস্থাপনা, দল পরিচালনা ও ডেটা রিপোর্টিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা এবং মাইক্রোসফট অফিস ও ডেটা রিপোর্টিং টুলস ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।









