১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার আবেদন শেষ হয়েছে। সহকারী জজ পদে ২৫০ জন নিয়োগ দেওয়া হবে। ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় পাস নম্বর ৫০। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আশা করা হচ্ছে, অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতির জন্য সিলেবাস অনুযায়ী মূল বইয়ের ওপর জোর দেওয়া উচিত। আইন অংশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল আইন সামনে রেখে পড়তে হবে। ধারাগুলোর ভাষা ও প্রয়োগ ভালোভাবে বুঝতে হবে, কারণ প্রশ্ন সরাসরি না এসে পরিস্থিতিভিত্তিকও হতে পারে।





