অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের পিভিসি বিভাগের জন্য অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৩ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদের জন্য রসায়ন, ফলিত রসায়ন, পলিমার বিজ্ঞান বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি এবং পিভিসি উৎপাদন ও প্রক্রিয়া নিয়ন্ত্রণে কমপক্ষে ৬-৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ছাড়াও গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, জীবন বিমা, স্বাস্থ্যসেবায় ছাড় এবং দুপুরের খাবারের সুবিধা পাবেন। কর্মস্থল গাজীপুরের কালিয়াকৈরে এবং বয়সসীমা ৩০-৩৫ বছর। বিস্তারিত জানতে ও আবেদন করতে বিজ্ঞপ্তিতে প্রদত্ত লিংকে ক্লিক করার অনুরোধ জানানো হয়েছে।









