স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের সেলস অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের এইচএসসি পাস হতে হবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ৩২ বছর বয়সসীমার মধ্যে আবেদন করা যাবে। ফুলটাইম এই চাকরির কর্মস্থল যেকোনো জায়গায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করার অনুরোধ জানানো হয়েছে। এটি স্কয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।









