জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এ মাসেই শেষ হতে যাচ্ছে। নির্মাতা কাজল আরেফিন অমি এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭তম চ্যাপ্টার দিয়েই সিজনটির সমাপ্তি ঘটবে এবং শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক।
নির্মাতা আরও জানান, তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। সিজন শেষ হওয়ার খবরে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা। অনেকে তাদের প্রিয় চরিত্রগুলোকে শেষ পর্বে দেখার প্রত্যাশা করছেন।









