শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন। এবার উচ্চশিক্ষায় প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে।
শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন, পাসের হার ৫২.১২ শতাংশ। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে পারবেন।





