মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্য সংশোধন ও পুনরায় আবেদনের নতুন সময়সূচি প্রকাশ করেছে।
গত ২৭ আগস্ট মাউশির মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষকদের আবেদনে থাকা ত্রুটিগুলি সংশোধন, যাচাই ও অনুমোদনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে।









